পঞ্চপান্ডবরা রাজশূয় যজ্ঞে অশ্ব মনিপুর রাজার বন্দী অবস্থা থেকে পান্ডবদের উদ্ধারের জন্য তারা হস্তিনাপুর থেকে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত গড় সিংহজানী মৌজায় আসে। পান্ডবরা দয়াময়ী মন্দিরে দেবী দয়াময়ীর পুঁজো অর্চণা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হতে গিয়ে ব্যর্থ হয়। ফলে তারা নদের পূর্ব পারকে পান্ডব বর্জিত দেশ রূপে অকুলীন আখ্যা দিয়ে ফিরে যায়। তাই ব্রহ্মপুত্র নদের পূর্ব পারে হিন্দু সম্প্রদায়ের অস্টমী স্নান হয় না। প্রতি বছর স্নানার্থে পশ্চিম পারে এসেই তাদের স্নান ও দয়াময়ী মন্দিরে পুঁজো অর্চণা দিতে হয়।