১৯৫৮ সালে দেওয়ানগঞ্জ ‘জিলবাংলা সুগার মিল’ এবং ১৯৬৭ সালে সরিষাবাড়ীতে ‘আলহাজ্ব জুট মিল লিঃ’ নামে ততকালীন মহাকুমার বৃহত দু’টি শিল্প কারখানা স্থাপিত হয়। শিল্পায়নের জন্য অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমান জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে স্থাপিত হয়েছে এশিয়ার অন্যতম বৃহতশিল্প কারখানা ‘যমুনা ফার্টিলাইজার কোম্পনি লিঃ’। ১৯৯২ সাল থেকে এই কারখানায় প্রতিদিন ১৭’শ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উতপাদিত হচ্ছে।